স্বর্ণপদক প্রবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগে ‘বৌদ্ধতত্ত্ববিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া স্বর্ণপদক’ প্রবর্তন করা হয়েছে। ২০০৬ সালে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক সুকোমল বড়ুয়ার নামে এ স্বর্ণপদক প্রবর্তন করা হয়। তাঁর মেয়ে সংঘমিত্রা বড়ুয়া মানসী এ স্বর্ণপদক দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়কে চার লাখ টাকা দিয়ে একটি ট্রাস্ট ফান্ড গঠন করে দিয়েছেন। এ ফান্ডের আয় থেকে প্রতিবছর পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে এ স্বর্ণপদক দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন গত সোমবার উপাচার্যের দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ চেক গ্রহণ করেন। বিজ্ঞপ্তি।