স্বর্ণসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৭৪ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল রোববার সকাল পৌনে নয়টায় শুল্ক ও গোয়েন্দা এবং কাস্টম হাউসের কর্মকর্তারা তাঁকে আটক করেন।
আটক ব্যক্তি আবদুল মতিনের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার হরিপুর ইউনিয়নে। তাঁকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।