পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের সৌদিপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ডাকাত নোমান গাজীর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে পশ্চিম মিঠাখালী গ্রামের মাঠের একটি পুকুরপাড়ের ঝোপের মধ্যে লুকিয়ে রাখা একটি পাইপগান, একটি বন্দুকের গুলি, লুট হওয়া দুই ভরি স্বর্ণালংকার ও একটি মুঠোফোন উদ্ধার করে। গতকাল বুধবার দুপুরে পুলিশ নোমান গাজীকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। l মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি