প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) নারায়ণগঞ্জ শাখার লকার থেকে প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার খোয়া গেছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর থানায় একটি জিডি করা হয়েছে। নগরের ২২/১ আল্লামা ইকবাল রোডের বাসিন্দা এহসান আহমেদ সদর থানায় ওই জিডি করেন। সদর থানার ওসি মঞ্জুর কাদের জিডি বিষয়টি নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি