স্বর্ণালংকার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার একটি বাসার তালা ভেঙে ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। গৃহকর্তার ছেলে মিঠু দে বলেন, বাসন্তী পূজা উপলক্ষে বৃহস্পতিবার তাঁরা গ্রামের বাড়ি বোয়ালখালীতে যান। গতকাল বিকেলে দারোয়ান আবুল জানান, বাসায় চুরি হয়েছে। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা হয়েছে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বলেন, বাসার দারোয়ান হাশেমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।