স্বর্ণালংকার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গী বাজারের জননী জুয়েলার্স থেকে গত শুক্রবার দিবাগত গভীর রাতে প্রায় দুই শ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, এ ঘটনায় দোকানটির স্বত্বাধিকারী নির্মল চন্দ্র রায় থানায় মামলা করেছেন। ঘটনায় জড়িত সন্দেহে বাজারের নৈশপ্রহরী মফিজ উদ্দিনকে আটক করা হয়েছে। নির্মল চন্দ্র রায় বলেন, চোরেরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের পাঁচটি তালা খুলে সিন্দুকসহ ওই স্বর্ণালংকার নিয়ে যায়।