স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ভোরে উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রাম থেকে ছিনতাই হওয়া হারসহ হেলাল মিয়া ও মানিক মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাঁরা কুলাউড়া পৌর এলাকায় এক নারীর গলা থেকে স্বর্ণের হার ছিনিয়ে নেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্য একটি মামলায় গ্রেপ্তার হওয়া হেলাল ও মানিককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।