স্বর্ণালংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের দুর্গাবাড়ী রোডে জনতা জুয়েলার্স নামের একটি স্বর্ণালংকারের দোকানে গত রোববার গভীর রাতে হানা দিয়ে ডাকাতেরা ১০০ ভরি রুপা, ৬৫ ভরি স্বর্ণালংকারসহ একটি সিন্দুক লুট করে। ডাকাতেরা ৬২ হাজার টাকাও নিয়ে যায় বলে দাবি করেছেন দোকানের মালিক প্রণব কুমার বোস।সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, পুলিশ গতকাল সোমবার দুপুরে পরিত্যক্ত অবস্থায় সিন্দুকটি উদ্ধার করেছে। দোকানের নৈশপ্রহরীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।