স্বর্ণালংকারসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে ৫৯ ভরি ওজনের স্বর্ণালংকারসহ হাবিবুর রহমান (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-খুলনা মহাসড়কে কামারখালী টোলপ্লাজা এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে গত শুক্রবার রাত সোয়া ১২টার দিকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। হাবিবুর সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। এ ব্যাপারে মধুখালী থানায় গতকাল শনিবার একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা সোনার আনুমানিক মূল্য ২৩ লাখ টাকার বেশি। ফরিদপুর অফিস