স্বর্ণালংকারের দোকান মালিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গতকাল সোমবার বাবুল দেবনাথ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্বর্ণালংকারের দোকানের মালিক। গত রোববার রাতে নিজ দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে খুন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানায়, রোববার রাত ১০টার দিকে বাবুল (৩৫) দোকান বন্ধ করে ভাড়াউড়া গ্রামের বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টায় স্ত্রী লিপি রানী দেবী শেষবার বাবুলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এরপর একাধিকবার চেষ্টা করেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) টান্টু সাহা বলেন, সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির গলায় ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।