প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর প্রথম আলো বন্ধুসভার সদস্য ও সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের একাদশ শ্রেণীর (মানবিক) ছাত্রী স্বর্ণালী জামান (১৭) খাদ্যনালির ক্ষতজনিত রোগে আক্রান্ত। বর্তমানে স্বর্ণালী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সার্জারি বিভাগের অধ্যাপক তৌহিদুল আলমের চিকিৎসাধীন। ইতিমধ্যে তার চিকিৎসায় ২২ হাজার টাকা খরচ হয়েছে। স্বর্ণালীর চিকিৎসার জন্য আরও ৪০ হাজার টাকা প্রয়োজন। তার পরিবারের পক্ষে এ টাকা সংগ্রহ করা সম্ভব নয়। এ কারণে তার পরিবারের পক্ষ থেকে সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: বকুল, সঞ্চয়ী হিসাব নম্বর: ০০২১৪০২৫৪, জনতা ব্যাংক, ফরিদপুর করপোরেট শাখা। মুঠোফোন: ০১৭৫০৪৬৩০৯৮। ফরিদপুর অফিস।