স্বর্ণের চাবি ফেরত দিলেন সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় পৌর মিলনায়তনে নরসিংদী পৌর পরিষদ এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে পৌর পরিষদের পক্ষ থেকে মেয়র লোকমান হোসেন দুই মন্ত্রীকে দুটি স্বর্ণের চাবি উপহার দেন। কিন্তু কিছুক্ষণ পর সৈয়দ আশরাফুল ইসলাম স্বর্ণের চাবিটি ফেরত দেন। উপহার ফেরত দিয়ে বক্তৃতায় সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দেশের উন্নতি চাইলে এমন উপহার সংস্কৃতি বদলাতে হবে। আর এ বদলানোর কাজটা নিজের মধ্যে থেকে শুরু করতে হবে। একই সভায় মন্ত্রী আগামী পৌর নির্বাচনে মেয়র লোকমান হোসেনকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন।ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, বতর্মান সরকার উন্নয়নে বিশ্বাস করে। মেয়র লোকমান হোসেনের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনায় আরও বক্তৃতা করেন স্থানীয় সাংসদ নজরুল ইসলাম, সাংসদ নুরুল মজিদ মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।