স্বর্ণের দোকানে ডাকাতি, ছয়জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি শহরের ডাক্তারপট্টি এলাকায় গত সোমবার সন্ধ্যায় একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। এ ঘটনায় নারীসহ ছয়জনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

ওই ছয়জন হলেন পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী গ্রামের তৌহিদুল ইসলাম মুন্সি, সিরাজুল ইসলাম হাওলাদার, বরগুনার পাথরঘাটার জালীয়াঘাটা গ্রামের কাজী রানা, একই উপজেলার রুবেল হাওলাদার, ঝালকাঠি শহরের মো. সানি ও চট্টগ্রাম নগরের শান্তা ইসলাম।