স্বর্ণের দোকান লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের কে দাস মোড় এলাকার লাখী বাজারের ভেতরে কে দাস স্বর্ণের মার্কেটে অর্ধশতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে তিনটি স্বর্ণের দোকান লুট করেছে একদল দুর্বৃত্ত। গতকাল সোমবার রাত সাড়ে আটটায় সিএনজিচালিত অটোরিকশায় এসে তারা লুটপাট চালায়। এ সময় ওই এলাকা থেকে অবিস্ফোরিত ছয়টি হাতবোমা উদ্ধার করে পুলিশ। পরে অটোরিকশাযোগে প্রায় অর্ধশতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটাতে ঘটাতে পালিয়ে যাওয়ার সময় কিছুদূর যেতেই অটোরিকশাটি উল্টে যায়। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা জাহাঙ্গীর হোসেন নামের এক অটোরিকশাচালককে আটক করে পুলিশে সোপর্দ করে। লুটপাটের শিকার দোকানগুলো হলো ঝলক জুয়েলার্স, টি আর জুয়েলার্স ও টুম্পা জুয়েলার্স।