স্বর্ণের দোকানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাজারে সোনার গয়না তৈরির দুটি দোকানে গত সোমবার রাতে ডাকাতি হয়েছে। কাশিনাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আবদুস সোবাহান জানান, সোমবার রাতে ডাকাতরা তালা ও শার্টার ভেঙে বাজারের জহুরুল ইসলাম সুপার মার্কেটের নুর জুয়েলার্স ও মিতা জুয়েলার্সের ভেতরে ঢোকে। দোকান দুটির মালিক দাবি করেন, তাদের দোকান থেকে দুই লাখ টাকা, ২৩ ভরি স্বর্ণালংকার ও ৯১০ ভরি রুপা নিয়ে গেছে। এতে তাঁদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।সাঁথিয়া থানার ওসি বজলুর রশিদ বলেন, বাজারের দুজন নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।