স্বর্ণের দোকানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা বাজারে শনিবার রাতে দুটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। দুর্বৃত্তরা দোকান দুটি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে ২০-২৫ জনের একটি ডাকাতদল উপজেলার শোল্লা বাজারে ঢুকে প্রথমে নৈশপ্রহরী মো. আজর আলীসহ পাঁচ প্রহরীকে বেঁধে ফেলে। পরে জয় স্বর্ণ বিতান ও গ্রামীণ জুয়েলার্স নামে দুটি দোকানের তালা ভেঙে দুর্বৃত্তরা লুটপাট চালায়।