স্বর্ণের দোকানে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গাঙ্গিনার পারে আলিম জুয়েলার্সে ডাকাতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ময়মনসিংহ স্বর্ণশিল্পী ঐক্য পরিষদ ও ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার ব্যবসায়ী, দোকান কর্মচারী ও বিক্ষুব্ধ জনতা শহরের স্টেশন রোড থেকে নতুন বাজার পর্যন্ত সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ডাকাতির ঘটনার প্রতিবাদ জানান। পরে গাঙ্গিনার পারে এক বিক্ষোভ সমাবেশে বক্তারা ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।সমাবেশে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক মো. আমিনুল হক, পৌরসভার মেয়র ইকরামুল হক, দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের সহসভাপতি খন্দকার শরিফুদ্দিন প্রমুখ। গত সোমবার আলিম জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে।