প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নওগাঁর ধামইরহাটের আটটি ইউনিয়ন পরিষদে (ইউপি) একটি করে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। গ্রামের দরিদ্র ও অসহায় মানুষ মাত্র ১০০ থেকে ২০০ টাকায় এই সেবা পাবে। এ ছাড়া পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য ধামইরহাটে ‘দিপ্তী’ নামের একটি ভ্রাম্যমাণ গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ধামইরহাট উপজেলা পরিষদ চত্বরে অ্যাম্বুলেন্স ও ভ্রাম্যমাণ গ্রন্থাগারের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার।