স্বল্প মূল্যে হেলমেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেল আরোহীদের মধ্যে হেলমেট ব্যবহারের প্রতি সচেতনতা বাড়াতে অভিযান চালিয়েছে নওগাঁ পুলিশের ট্রাফিক বিভাগ। নওগাঁ শহরের বিভিন্ন স্থানে গতকাল দিনব্যাপী মোটরসাইকেলের হেলমেটহীন চালকদের স্বল্প মূল্যে হেলমেট দেওয়া হয়। কর্মসূচির সূচনা করেন পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম, নওগাঁ ট্রাফিক পুলিশের পরিদর্শক নাহিদ পারভেজসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।