
ঢাকা শহরে আবাসন সমস্যার সমাধান করতে হলে কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
১. যেহেতু সরকারি সংস্থাগুলো স্বল্প মূল্যে আবাসন সরবরাহ করতে সক্ষম, তাই ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের আবাসনের চাহিদা মেটানোর জন্য সরকারি উদ্যোগে আবাসন সরবরাহের পরিমাণ বাড়াতে হবে।
২. নিম্ন আয়ের জনসাধারণের জন্য আবাসন নিশ্চিত করতে বেসরকারি ডেভেলপারদের উৎসাহিত করতে সরকারকে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ব্যবস্থা চালু করতে হবে।
৩. সবার জন্য আবাসন নিশ্চিত করতে হলে আলাদা পরিকল্পনার প্রয়োজন। ছোট বা মাঝারি শহরের অধিবাসীদের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করতে হবে। আর যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করতে হবে।
৪. স্বল্প মূল্যে আবাসন নিশ্চিত করতে আমাদের দেশের পক্ষে প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা অতি জরুরি।
৫. গৃহায়ণে সুদের হার কমাতে হবে। এর পাশাপাশি একটি বিশেষায়িত ব্যাংক চালু করতে হবে, যা নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের জন্য স্বল্প সুদে গৃহঋণ প্রদান করবে।
তৌফিক এম. সেরাজ, ব্যবস্থাপনা পরিচালক, শেল্টেক্