স্বল্প সময়ে বিচারকাজ সম্পন্ন করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন স্বল্প সময়ে বিভিন্ন মামলার বিচারকাজ সম্পন্ন করার জন্য বিচারক ও আইনজীবীদের পরামর্শ দিয়েছেন। গতকাল সোমবার নড়াইলের জেলা আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ পরামর্শ দেন। প্রধান বিচারপতি বলেন, এখানকার সাধারণ মানুষ যাতে দ্রুত বিচার পেতে পারেন, এ বিষয়ে বিচারক ও আইনজীবীদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, নড়াইলে মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন নির্মাণে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।জেলা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন সিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান, জেলা প্রশাসক (ডিসি) মো. জহুরুল হক, পুলিশ সুপার (এসপি) এস এম ফজলুর রহমান প্রমুখ। এর আগে প্রধান বিচারপতি আদালত পরিদর্শনসহ জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, স্পেশাল ট্রাইব্যুনাল নং-১ এবং সিনিয়র স্পেশাল জজ কোর্টের বিচার-কার্যক্রম প্রত্যক্ষ করেন।