স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও আলোকচিত্র আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তিন দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবে প্রতিযোগিতার জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও আলোকচিত্র আহ্বান করা হয়েছে। চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়োধ্বনির উদ্যোগে এই উৎসব ১৫ মার্চ শুরু হবে।আয়োজকেরা সাংবাদিকদের জানান, আলোকচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দেওয়ার শেষ তারিখ যথাক্রমে ২০ ও ২৬ ফেব্রুয়ারি। নির্বাচিত ব্যক্তিদের নামের তালিকা ২৭ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। এ ছাড়া উৎসবে অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে আন্তবিশ্ববিদ্যালয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রিমিয়ার শো ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।