স্বল্পোন্নত দেশগুলোকে অব্যাহতি দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোকে ওষুধের মেধাস্বত্ব (প্যাটেন্ট) আইন থেকে অব্যাহতি দেওয়া এবং ওষুধের দাম কম রাখতে ২০৩০ সাল পর্যন্ত প্যাটেন্ট ছাড় দিতে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে দেশের ফার্মাসিস্টদের তিনটি সংগঠন। গতকাল মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে সংগঠনের নেতারা ওই আহ্বান জানান।আজ বুধবার থেকে জেনেভায় শুরু হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার তিন দিনব্যাপী বার্ষিক অধিবেশন। সেখানে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোতে মেধাস্বত্ব আইনের ভবিষ্যৎ বিষয়ে নীতিনির্ধারণী আলোচনা হবে।