স্বস্তিকার গানে উৎসবের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বস্তিকা মুখোপাধ্যায়ের গানের মধ্য দিয়ে গতকাল শনিবার রাতে রাজশাহী শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ঢাকা ও ভারতের সহকারী হাইকমিশনের উদ্যোগে চার দিনব্যাপী ভারতীয় সংগীত ও নৃত্য উৎসব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ। এ ছাড়া ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক ও সাইদুর রহমান এবং একুশে পদকপ্রাপ্ত শিল্পী পণ্ডিত অমরেশ রায় চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র।

অতিথিরা মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে রাত পৌনে আটটায় অনুষ্ঠানের উদ্বোধন করেন।