স্বাক্ষর অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল সোমবার থেকে নারী নির্যাতনবিরোধী স্বাক্ষর অভিযান শুরু হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়। গতকাল সকাল ১০টার দিকে কারমাইকেল কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের বাইরে কেডিসি রোডে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসী, সাধারণ সম্পাদক হোজায়ফা সাকওয়ান প্রমুখ। ১৪ জুন বেলা ১১টায় কলেজের অন্নদামোহন মিলনায়তনে নারী নির্যাতনবিরোধী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল দুপুর পর্যন্ত কলেজ ও এর আশপাশ এলাকায় অভিযানে দুই হাজারের অধিক শিক্ষার্থী স্বাক্ষর করেছেন।