স্বাক্ষর জাল করে পদত্যাগ দেখিয়ে এমপিও বাতিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার আলহাজ টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষর জাল করে পদত্যাগ দেখিয়ে এক নারী শিক্ষকের চাকরি স্থগিত ও মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষকেরা অভিযোগ করেন, শিক্ষক সাবিনা ইয়াসমিন ২০০১ সালের ৮ অক্টোবর বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। ২০০২ সালের মে মাসে তাঁর এমপিও কার্যকর হয়। দীর্ঘ ১১ বছর ধরে তিনি নিয়মিত চাকরি করে আসছিলেন। ২০১২ সালে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে আশরাফুজ্জামান নামের নতুন একজন শিক্ষককে নিয়োগ দেন প্রধান শিক্ষক মোজামেঞ্চল হক।শনিবার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাবে এক সংবাদ সমেঞ্চলনে শিক্ষক সাবিনা ইয়াসমিন জানান, কয়েক দিন আগে তিনি জানতে পারেন ফেব্রুয়ারি মাসের এমপিও তালিকায় তাঁর নাম নেই বলে বেতন আসেনি। ওই তালিকায় নতুন শিক্ষক হিসেবে আশরাফুজ্জামানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর কারণ জিজ্ঞাসা করলে প্রধান শিক্ষক তাঁকে জানান, ভুলবশত তাঁর নাম বাদ পড়েছে। এরপর সাবিনা ইয়াসমিন ও বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা পাবনা জেলা শিক্ষা কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, প্রধান শিক্ষক স্বাক্ষর জাল করে তাঁর ভুয়া পদত্যাগ দেখিয়েছেন।এ ঘটনার প্রতিবাদে শনিবার সকালে শিক্ষকেরা প্রধান শিক্ষকের কার্যালয় ঘেরাও করেন। পরে প্রধান শিক্ষককে বের করে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষকেরা বিদ্যালয়ের ক্লাস বন্ধ করে দেন। অভিযোগের ব্যাপারে একাধিকবার মুঠোফোনে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর সংযোগটি বন্ধ পাওয়া যায়।