স্বাক্ষর জালিয়াতির দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভূমি রেকর্ডে স্বাক্ষর জালিয়াতির দায়ে গত বুধবার প্রদীপ দেব (৩২) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের সাজা দিয়েছেন। প্রদীপ উপজেলার জয়চন্ডী ইউনিয়নের জয়চন্ডী গ্রামের বাসিন্দা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রদীপ ভূমি কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার (ভূমি) হাসিনা ইসলাম ও উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারী জসিম উদ্দিনের স্বাক্ষর জালিয়াতি করে। গত বুধবার ভূমি কার্যালয়ে বিষয়টি ধরা পড়ে। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, প্রদীপকে হাজতে পাঠানো হয়েছে।