স্বাক্ষর জালের দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় স্বাক্ষর জালিয়াতির দায়ে আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে কুষ্টিয়ার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক গোলক চন্দ্র বিশ্বাস এ রায় দেন।আলমগীর কুমারখালী উপজেলার শানপুকুরিয়া গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের খালবাজারে বৈশাখী মেলা আয়োজনের অনুমোদনের জন্য জেলা পুলিশ সুপার (এসপি) ও সহকারী কমিশনারের স্বাক্ষর জাল করা হয়। এ কাজে জড়িত থাকার অভিযোগে কুমারখালী থানার এসআই মতলেবুর রহমান বাদী হয়ে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।