স্বাক্ষর সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগমের ওপর হামলাকারী বদরুল আলমের দ্রুত বিচারের দাবিতে গতকাল বুধবার থেকে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। সকালে সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস থেকে স্বাক্ষর সংগ্রহ শুরু হয়। নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার সদস্য লক্ষ্মী পালের নেতৃত্বে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি সমন্বয় করছেন নমিতা রায়।