প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো শর্ত না রেখে মেয়েদের বিয়ের বয়স ১৮ এবং ছেলেদের ২১ বাল্যবিবাহ নিরোধ আইন করার দাবিতে নওগাঁর সাপাহারে স্বাক্ষরতা অভিযান হয়েছে। বরেন্দ্র উন্নয়ন সংস্থা (বিডিও), বরেন্দ্র সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও অ্যাকশনএইড বাংলাদেশ নওগাঁর সাপাহারে এই অভিযান পরিচালনা করে। ১ থেকে ৯ মার্চ পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করা হয়। অভিযানের শেষ দিন গতকাল বৃহস্পতিবার কলমুডাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ে সমাবেশ হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাহারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন অ্যাকশনএইড বাংলাদেশের উপব্যবস্থাপক সাদ আহমেদ, বিডিওর প্রকল্প কর্মকর্তা শামসুল হক, সহযোগী প্রকল্প কর্মকর্তা সুদেশ চন্দ্র প্রমুখ। নওগাঁ প্রতিনিধি