স্বাগত জানিয়েছেন কানাডাপ্রবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের খবরকে কানাডাপ্রবাসী বাংলাদেশিরা স্বাগত জানিয়েছেন। গতকাল শুক্রবার টরন্টো শহরের বাঙালি-অধ্যুষিত ড্যানফোর্থ ভিক্টোরিয়া পার্কের রেস্তোরাঁগুলোতে বিকেলে মিষ্টিমুখ করে ‘জয় বাংলা’ ধ্বনিতে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে নতুন প্রজন্মের তরুণদের। শাহবাগের প্রজন্ম চত্বরের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয় টরন্টো বিশ্ববিদ্যালয় ও ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ড্যানফোর্থে প্রজন্ম মঞ্চ তৈরি করে প্রতি ‘উইক এন্ডে’ বিক্ষোভ প্রদর্শন করে আসছিল। আজ শনিবার বেলা তিনটায় ঘরোয়া রেস্তোরাঁসংলগ্ন চত্বরে বিজয় উৎসবের ডাক দিয়েছে তারা।