স্বাচিপ পূর্ণ প্যানেলে বিজয়ী, ড্যাবের বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) নির্বাচনে আওয়ামীপন্থী চিকিত্সকদের সংগঠন স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) মনিরুজ্জামান ভূঁইয়া সভাপতি ও জামাল উদ্দিন চৌধুরী মহাসচিব নির্বাচিত হয়েছেন। তবে ব্যাপক অনিয়ম ও কারচুপি, পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া, জাল ভোট দেওয়ার অভিযোগ এনে এ নির্বাচন বর্জন করে বিএনপিপন্থী চিকিত্সকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। গতকাল শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বাচিপ পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়েছে। ড্যাবের সহসভাপতি ও নির্বাচনে মহাসচিব প্রার্থী হারুণ আল রশিদ প্রথম আলোকে জানান, সকাল থেকেই বহিরাগতরা নির্বাচনী কেন্দ্রে উপস্থিত হতে থাকে। ১১টার দিকে কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়। এ বিষয়ে লিখিত অভিযোগ করা হলেও প্রধান নির্বাচন কমিশনার কোনো ব্যবস্থা নেননি। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অস্বীকার করেন।