স্বাচিপের কাউন্সিল ঘিরে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নতুন নেতৃত্ব গঠনের কাউন্সিল নিয়ে দুই সভাপতি পদপ্রার্থীর ও তাঁদের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছে।

স্বাচিপের নতুন নেতৃত্বের দুই সভাপতি প্রার্থী হলেন ইকবাল আর্সলান ও মোস্তফা জালাল মহিউদ্দিন।
আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ওই কাউন্সিল হওয়ার কথা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলের উদ্বোধন করেন।
বেলা দুইটার দিকে নতুন নেতৃত্বের জন্য কাউন্সিল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় স্বাচিপের বর্তমান কমিটির সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক কাউন্সিলে আসেননি। এরপর বেলা আড়াইটার দিকে রুহুল হককে ছাড়াই কাউন্সিল শুরু করা হয়। কিন্তু বেলা পৌনে তিনটার দিকে সভাপতি পদপ্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিন মঞ্চে উঠে মাইক বন্ধ করে দেন।
এ ঘটনার পর উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে ও কাউন্সিল ঘিরে এক অচলাবস্থা চলছে।