স্বাচিপের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উন্নয়ন প্রকল্পগুলোর আর্থিক ব্যয়ের শ্বেতপত্র প্রকাশ ও বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা প্রতিষ্ঠার দাবি জানিয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
পরিষদের বিএসএমএমইউ শাখার উদ্যোগে গতকাল বুধবার শিক্ষক সমিতির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক ও চিকিৎসকেরা। এই কর্মসূচি থেকে ওই দাবিগুলো জানানো হয়। বিএসএমএমইউর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান খান দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, এম ইকবাল আর্সলান প্রমুখ। বিজ্ঞপ্তি।