স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাত শিল্পীকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারি ক্লাব, আশফাক নাজমা ফাউন্ডেশন ও ইনার উইল ক্লাব গতকাল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সম্মাননা জানায়। বাঁ থেকে শিল্পী আবদুল জব্বার, ডালিয়া নওশিন, নমিতা ঘোষ, রথীন্দ্রনাথ রায়, আপেল মাহমুদ, কাদেরী কিবরিয়া ও শাহীন সামাদ l ছবি: প্রথম আলো
রোটারি ক্লাব, আশফাক নাজমা ফাউন্ডেশন ও ইনার উইল ক্লাব গতকাল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সম্মাননা জানায়। বাঁ থেকে শিল্পী আবদুল জব্বার, ডালিয়া নওশিন, নমিতা ঘোষ, রথীন্দ্রনাথ রায়, আপেল মাহমুদ, কাদেরী কিবরিয়া ও শাহীন সামাদ l ছবি: প্রথম আলো

নিজের সুর ও লেখা গানটি গাইছিলেন আপেল মাহমুদ। রথীন্দ্রনাথ রায় গলা মিলিয়ে বাজাচ্ছিলেন হারমোনিয়াম। তাঁদের সঙ্গ দেন বাকি পাঁচজন। এভাবেই ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ গানটি গেয়ে শ্রোতাদের উজ্জীবিত করলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা, যেমনটা করেছিলেন মুক্তিযুদ্ধের সময়।
এই সাত শিল্পী রাজধানীর ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে এক অনুষ্ঠানে এভাবেই মুক্তিযুদ্ধে তাঁদের গাওয়া গান আবার গেয়ে শোনালেন। সেখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাত শিল্পীকে সংবর্ধনা দেওয়া হয়।
রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ঢাকা, আশফাক নাজমা ফাউন্ডেশন ও ইনার উইল ক্লাব অব মেট্রোপলিটন ঢাকা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা পেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাত শিল্পী মোহাম্মদ আবদুল জব্বার, আপেল মাহমুদ, রথীন্দ্রনাথ রায়, শাহীন সামাদ, কাদেরী কিবরিয়া, নমিতা ঘোষ ও ডালিয়া নওশিন। এবারের অনুষ্ঠানটি মুক্তিযোদ্ধা ও প্রয়াত রোটারিয়ান মীর মোকশেদ আলীকে উৎসর্গ করা হয়।
অনুষ্ঠানে রথীন্দ্রনাথ রায় বলেন, মুক্তিযুদ্ধে দুটি ফ্রন্টে যুদ্ধ হয়েছে। একটিতে ১১ সেক্টর, আর আরেকটিতে কণ্ঠসেক্টর। মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে যাঁরা যুদ্ধ করেছেন, তাঁরা খেতাব পেয়েছেন। কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের তেমন কোনো খেতাব দেওয়া হয়নি।
সংবর্ধনা অনুষ্ঠানে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ঢাকার প্রেসিডেন্ট তৌফিক আলী, আশফাক নাজমা ফাউন্ডেশনের সভাপতি নাজমা খান, ইনার উইল ক্লাব অব মেট্রোপলিটন ঢাকার প্রেসিডেন্ট আবিদা আলীসহ এই তিনটি জনকল্যাণমূলক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।