স্বাধীন বাংলা বেতারের শিল্পী ক্ষমা দাশ গুপ্তা আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষমা দাশ গুপ্তা
ক্ষমা দাশ গুপ্তা

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও খুলনা বেতারের কণ্ঠশিল্পী পিরোজপুরের বাসিন্দা ক্ষমা দাশ গুপ্তা (৬৮) গত রোববার মারা গেছেন। তিনি দুই মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার রাতে নরসিংদীর ঘোড়াদিয়া শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানের অন্যতম শিল্পী ছিলেন তিনি। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পিরোজপুর শাখা ও পিরোজপুর নাট্যচক্রের প্রতিষ্ঠাকাল থেকে জড়িত ছিলেন তিনি।