স্বাধীনতা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানার শহীদ মিনার চত্বরে উপজেলা ‘প্রজন্ম ৭১ মঞ্চ’র উদ্যোগে তিন দিনব্যাপী স্বাধীনতা উৎসব গত রোববার শেষ হয়েছে। উপজেলা ‘প্রজন্ম ৭১ মঞ্চ’ সূত্রে জানা গেছে, শহীদ মিনার চত্বরে গত শুক্রবার বিকেলে ওই উৎসবের উদ্বোধন করা হয়। স্বাধীনতার সঠিক ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে এই উৎসবের আয়োজন করা হয়। মহাদান গ্রামের বাসিন্দা এম এ লতিফ, ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সামা, চাপারকোনা গ্রামের প্রদীপ কুমার পাল, বগারপাড় গ্রামের মোজাম্মেল হক, তারাকান্দি গ্রামের মজিবর রহমান, জগন্নাথগঞ্জ গ্রামের আবদুল জলিল ও নলসন্ধ্যা গ্রামের মিনহাজ উদ্দিনকে রোববার রাতে সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিন।