স্বাধীনতা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে শুরু হয়েছে স্বাধীনতা উৎসব। গতকাল বুধবার বিকেলে নোয়াখালীর শহীদ মিনার এলাকায় দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মমতাজুল করিম। সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি বিমলেন্দু মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এমদাদ হোসেন, মোল্লা হাবিবুর রসুল প্রমুখ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন জানান, উৎসবে মৌমাছি কচিকাঁচার মেলা, একতা শিল্পীগোষ্ঠী, উন্মেষ সাংস্কৃতিক গোষ্ঠী, নবারুণ সংগীতালয়, নৃত্যধারা, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।