স্বাধীনতা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস-সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ রুখে দাঁড়াও—এই স্লোগানে নোয়াখালীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসব। গতকাল শনিবার বিকেলে নোয়াখালী শহরের শহীদ মিনারের প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী শাখার সভাপতি অধ্যাপক বিমলেন্দু মজুমদার। সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নোয়াখালী শিশু নাট্যমের সভাপতি কামাল উদ্দিন আহমদ প্রমুখ। উদ্বোধনের পর উন্মেষ সাংস্কৃতিক গোষ্ঠী, জাতীয় কবিতা পরিষদ, একতা শিল্পীগোষ্ঠী, সুর-ছন্দ সাংস্কৃতিক গোষ্ঠী, নৃত্য ভূমি ও উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন।