স্বাধীনতা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসব। আবৃত্তি সংগঠন ‘প্রমা’ নগরের ডিসি হিল প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি আবৃত্তি, বিপ্লবী সংগীত, পালাগান ও লোকনৃত্য পরিবেশিত হবে।