স্বাধীনতা উৎসব ও বইমেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বাধীনতার মুক্তধারায়, চেতনার দ্বার গ্রন্থমেলায়’ শীর্ষক স্লোগানে গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী স্বাধীনতা উৎসব এবং বইমেলা। বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় উৎসবের উদ্বোধন করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর।
প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্র ট্রাস্টের সভাপতি মাহফুজুর রহমান, কথাসাহিত্যিক হরিশংকর জলদাস, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক হানিফ মিয়া ও বন্ধুসভা চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি আলাউদ্দিন খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধুসভা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সুমন গাঙ্গুলি।
বক্তারা বলেন, ‘আমাদের দেশে বিপণিবিতানে যেভাবে ভিড় দেখা যায় বইয়ের দোকানে সেভাবে নেই।’
উৎসবে সংগীত পরিবেশন করে উদীচী। বাউল গান শোনান মেহেদী ও তাঁর দল। কৌতুক পরিবেশন করেন কায়কোবাদ। এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে প্রয়াত বিজ্ঞানী জামাল নজরুল ইসলামকে।