স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর বড় ময়দানে স্পোর্টস ভিলেজ কাবাডি মাঠে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৭’ শুরু হয়েছে। পুলিশ সুপার হামিদুল আলম প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১২ মার্চ চূড়ান্ত খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হবে। দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার এ তথ্য জানান।
জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন কাবাডি উপকমিটির আহ্বায়ক মো. কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন, নির্বাহী সদস্য অরুণ সরকার, আবদুস সামাদ, আনোয়ারুল ইসলাম ও আসলামুর রহমান।
উদ্বোধনী খেলায় পার্বতীপুর উপজেলা কাবাডি দল খানসামা উপজেলা কাবাডি দলকে ৮৫-৫১ পয়েন্টে পরাজিত করে।
উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলার কাবাডি দল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল-বিকেল দুটি করে চারটি দলের খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১২ মার্চ চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ করা হবে।