স্বাধীনতা চত্বর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা চত্বর উদ্বোধন করা হয়েছে। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এটি উদ্বোধন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হলের নামফলকও উন্মোচন করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোজাফফর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা-৪ আসনের সাংসদ শামসুর রহমান শরীফ, পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক খোন্দকার, যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার এম সাইদুর রহমান খান, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য অঞ্জন চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে এ কে খন্দকার বলেন, দেশকে এগিয়ে নিতে দেশের বহু মানুষকে বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হতে হবে। তরুণ প্রজন্ম যদি নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই এ দেশ একদিন সত্যিকারের সোনার বাংলা হবে। এম সাইদুর রহমান খান বলেন, স্বাধীনতাবিরোধীরা এখনো দেশে তৎপর। তাদের থাবা থেকে দেশকে রক্ষা করতে হবে।