স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামে ছয় বন্দীর মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ছয় বন্দীকে গতকাল বুধবার মুক্তি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক নির্দেশের পরিপ্রেক্ষিতে তাঁদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া বন্দীরা হলেন চয়ু মং মারমা (৩৮), কালু মিয়া (৪০), ফরিদুল আলম (৩৩), বিপ্লব হোসেন (৩৩), রহমত আলী (৩১) ও মদন নবী (৩৭)। তাঁদের মধ্যে মদন নবী ছাড়া অন্য পাঁচজন বিভিন্ন মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার নূর মোহাম্মদ বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও মন্ত্রণালয় থেকে ছয়জনের তালিকা পাঠানো হয়। গত মঙ্গলবার আদেশ পাওয়ার পর গতকাল দুপুরে তাঁদের মুক্তি দেওয়া হয়।