স্বাধীনতা দিবস কাবাডি, পঞ্চগড় সদর থানা চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ও স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতায় পঞ্চগড় সদর থানা ৪২-৩৭ পয়েন্টে সান ফ্লাওয়ার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সান ফ্লাওয়ার স্পোর্টিং ক্লাবের জুয়েল রানা সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে পঞ্চগড় সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা পুলিশ এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় পুলিশের ছয়টি দল অংশ নেয়। ৭ মার্চ এ প্রতিযোগিতা শুরু হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ। প্রতিযোগিতার সভাপতি ও অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আজম প্রমুখ।