স্বাধীনতা দিবসে ঐক্য কামনা করেছেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সবার ঐক্য কামনা করেছেন। আজ মঙ্গলবার এক বাণীতে তিনি দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার ৪৩ বছর পরও আমরা অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারিনি। স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন ছাড়া আর কোনো বিকল্প নেই। সেই মুক্তি অর্জনের জন্য গোটা দেশবাসীকে এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’