স্বাধীনতা দিবসে গণজাগরণ মঞ্চের নতুন কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণজাগরণ মঞ্চ ২৫ মার্চ কালরাতের স্মরণে ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল সোমবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচি অনুযায়ী আগামীকাল বুধবার বিকেল চারটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘বিচারহীনতার সংস্কৃতি, মৌলবাদের উত্থান: আমাদের করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনা হবে। সন্ধ্যায় সেখান থেকে টিএসসি পর্যন্ত আলোক প্রজ্বালন করা হবে। পরে সেই রাতের কথা শিরোনামে চলচ্চিত্র প্রদর্শনী হবে।
২৬ মার্চ বিকেল চারটায় জ্যেষ্ঠ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে শাহবাগ থেকে পতাকা মিছিল হবে। পরে সেখানে হবে ‘স্বাধীনতা কনসার্ট’।