স্বাধীনতা দিবসে জামায়াতের দুই দিনের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে কাল শুক্রবার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হেফাজতের জন্য দোয়া এবং ২৬ মার্চ আলোচনা সভা ও শোভাযাত্রা।
গতকাল বুধবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ কর্মসূচির ঘোষণা দেন।
বিবৃতিতে ‘মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম’ উল্লেখ করে বলা হয়, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও জনগণের সীমাহীন ত্যাগ এবং কোরবানির বিনিময়ে ১৯৭১ সালে বিশ্বের মানচিত্রে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতার ৪৫ বছর অতিবাহিত হওয়ার পরও জনগণের সে স্বপ্ন পূরণ হয়নি। সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দেশে চলছে সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস, লুটপাট, নৈরাজ্য। গণতন্ত্র ও আইনের শাসনের কবর রচনা করা হয়েছে।