স্বাধীনতা দিবসে প্রণব মুখার্জির শুভেচ্ছা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রাক্কালে গতকাল বুধবার বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। খবর বাসসের।
বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় প্রণব মুখার্জি বলেন ‘আপনাদের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতের সরকার, জনগণ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাতে পেরে আমি আনন্দিত।’
প্রণব মুখার্জি বলেন, ‘২০১৪ সালে আপনার ভারত সফরকালে আমাদের সাক্ষাতের সময়গুলো আমি অত্যন্ত আনন্দের সঙ্গে স্মরণ করছি। আমাদের এ দুই দেশের মধ্যকার সম্পর্ক বিকশিত এবং পরস্পরের জন্য লাভজনক হওয়ার মতো নতুন নতুন ক্ষেত্রগুলোর সম্প্রসারণ অব্যাহত থাকবে বলে আমি আত্মবিশ্বাসী।’