স্বাধীনতা দিবসে বিএসএফের জন্য বিজিবির মিষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি পাঠিয়েছে। আজ রোববার সকালে পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্ত ফাঁড়ি দিয়ে এসব মিষ্টি পাঠানো হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে। সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রাখা এবং সীমান্ত নিরাপদ রাখতে এই মিষ্টি পাঠানো হয়। বিএসএফ ভারতের জাতীয় দিবসে বিজিবিকে মিষ্টি পাঠিয়ে থাকে।

পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিপরীতে ৫৩ বিএসএফ সীমান্ত ফাঁড়ি ও চারটি ব্যাটালিয়নে মিষ্টি পাঠানো হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ বিজিবির পক্ষ থেকে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএসএফকে মিষ্টি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।